• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী
জামায়াত নেতা ইসহাক খন্দকার

‘চট করে ঢুকতে হবে না, হাসিনাকে ফিরিয়ে এনে রক্তের বদলা নেওয়া হবে’

জেলা প্রতিনিধি
নোয়াখালী
৩০ নভেম্বর ২০২৪, ০৫:৩৩
অ+
অ-
‘চট করে ঢুকতে হবে না, হাসিনাকে ফিরিয়ে এনে রক্তের বদলা নেওয়া হবে’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার বলেছেন, তাকে ফিরিয়ে এনে রক্তের বদলা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিন দিনের ব্যবধানে শেখ হাসিনা শ্বশুর বাড়ি দিল্লিতে চলে গেলেন। হাসিনাকে এদেশে চট করে ঢুকে যেতে হবে না। আপনাকে এনে বিচারের মাধ্যমে প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলার রামনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসহাক খন্দকার আরও বলেন, গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে গড়ে তোলা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসেন রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে
‘শেখ হাসিনা না পালালে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলতো’
হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ড. ইউনূসের
হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প

বিজ্ঞাপন

কর্মী সম্মেলনে রামনারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

হাসিব আল আমিন/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’