• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১ ডিসেম্বর ২০২৪, ০০:৪১
অ+
অ-
মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চলাকালে দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা করেছে সিএনজি অটোরিকশা চালকরা।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়ার ডাকবাংলা সড়কে এ হামলার ঘটনা ঘটে।  

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম ও কনস্টেবল ফখরুল ইসলাম।

আরও পড়ুন

গাজীপুরে ৪ বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা
খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ছাগলনাইয়ায় অবৈধ যানচলাচল বন্ধে বিশেষ অভিযান চলাকালে চারটি সিএনজি অটোরিকশা আটক করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশা চালকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। 

পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম বলেন, অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ার সময় চালকেরা এসে আমাদের ওপর হামলা শুরু করে। দলবদ্ধভাবে এসে তারা আমার মাথায় আঘাত করে। 

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম বলেন, আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের সময় আকস্মিক ৫০ থেকে ৬০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। হাতে থাকা জরিমানার বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত ও দুর্ভোগ লাঘব করতে এসে যদি এমন হামলার শিকার হতে হয় তাহলে এটি দুর্ভাগ্যজনক। 

বিজ্ঞাপন

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এসএম শওকত বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

তারেক চৌধুরী/এমজে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশযানজটহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার