• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ, ৩ জন গুলিবিদ্ধ 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার 
৪ ডিসেম্বর ২০২৪, ২১:০০
অ+
অ-
টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ, ৩ জন গুলিবিদ্ধ 
ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী পাহাড়ি ডাকাত দল। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনজন আহত হন।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

গুলিতে আহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১৫)।

বিজ্ঞাপন

dhakapost
আটক অপহরণকারী 

এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এবং আটককৃতকে পুলিশে সোপর্দ করেন। আটক অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ডাকাত দলের সদস্যরা স্থানীয় দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের বিষয়টি শুনে স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাত দলের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

অপহৃত কৃষকদের উদ্ধারে র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাইদুল ইসলাম ফরহাদ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপহরণআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি