• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ
স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭
অ+
অ-
‘ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমা‌ন্তে তেমন উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সম‌য়ের মতো একই অবস্থায় চল‌ছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় কোনো দেশ নিয়ে এত নোংরা অপপ্রচার চালায় না। এই অপপ্রচার আপনার রুখে দিতে পারেন। সত্য প্রচার করে এসব মিথ্যার প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। 

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ভারতেরই ক্ষতি হবে
‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশিরা আর ভারতমুখী হবে না’

স্বরাষ্ট উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬২ হাজারের উন্নীত করার হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা, ভূমিকম্প মোকাবিলা করা সরকারের একা সম্ভব না।  এসব ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা।

মেহেদী হাসান সৈকত/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারস্বরাষ্ট্রমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীহাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে