• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৮
অ+
অ-
মেঘনায় ট্রলার ডুবে মামা-ভাগিনার মৃত্যু, নিখোঁজ ২

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন জেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা দুই জেলের মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে মধ্যরাতে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। নিখোঁজরা হলেন—বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার ও ইরান।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রবিউল মাঝির একটি ট্রলার বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। কুয়াশায় মধ্যরাতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উলটে যায়। ২০ জন সাঁতার দিয়ে কূলে উঠলেও চারজন উঠতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে নৌকার ভেতরে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় নিহত ও নিখোঁজ জেলেদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সম্ভবত কুয়াশার কারণে জেলেদের ট্রলারটি ডুবোচরে ধাক্কা লেগে উলটে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি।

হাসিব আল আমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন