• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

বিএনপি রাজনীতির পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতি নিয়েও কাজ করছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৬
অ+
অ-
বিএনপি রাজনীতির পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতি নিয়েও কাজ করছে : প্রিন্স

বিএনপি রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি নিয়েও কাজ করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি বহুমাত্রিক রাজনৈতিক দল। রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও আর্থসামাজিক এবং মানবতার সেবায় কাজ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ময়মনসিংহের দুই বন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু
অটোরিকশার সামনে হঠাৎ শিয়াল, পুলিশ সদস্য নিহত
ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে ১৪৯ তরুণ-তরুণী সুপারিশপ্রাপ্ত

বিজ্ঞাপন

dhakapost

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মানসিক বিকাশে বিএনপি বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা, চর্চা ও বিকাশে উদ্যোগ নিয়েছিলেন। যে কারণে সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার কবল থেকে দেশকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুস্মরণ করে তারেক রহমান কাজ করবেন। সেইসঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও তিনি কাজ করতে চান। তার হাত ধরেই গ্রাম থেকে শহর, সর্বত্র মাঠগুলো খেলাধুলায় মেতে উঠবে। সৃষ্টি হবে দেশে তারুণ্যের নব জাগরণ।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন ও সাইফুল ইসলাম, স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবারের সদস্য নাসরিন আক্তার এবং বিগত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে আরিফুল ইসলাম জনির লাল দল। শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের সবুজ দল ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট দেয়। বিপরীতে ব্যাটে নেমে আরিফুল ইসলাম জনির লাল দল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয়ী হয়। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন লাল দলের ফাহিম। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী