• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় কৃষক দল নেতাসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
৭ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬
অ+
অ-
লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় কৃষক দল নেতাসহ ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় কৃষক দল নেতা কবির হোসেন ও অটোরিকশা চালক মো. সোহেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের যুগিরহাট এলাকায় ভেকুর ধাক্কায় কবির ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত কবির লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের গুড়াজি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে ও সদর (পূর্ব) উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ১১ ইউপিতে প্রশাসক নিয়োগ
প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে শিক্ষক বরখাস্ত
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের আর্থিক সহায়তা

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাহারকান্দিতে দক্ষিণ চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ভেকু মেশিন ভাড়া দেন কৃষক দল নেতা কবির হোসেন। শুক্রবার বিকেলে কাজ চলাকালে তিনি ভেকু মেশিনের পেছনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অসাবধানতাবশত ভেকু মেশিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি একটি দেয়ালের চিপায় পড়ে আহত হন। স্থানীয় লোকজন কবিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, কবিরের মৃত্যু দুঃখজনক। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মারা যায়। তিনি অটোরিকশা চালক ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোহেল নিজ বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাসান মাহমুদ শাকিল/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন