• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

কুয়াশা ও হিমবাতাসে কাঁপছে পঞ্চগড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড় 
১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫
অ+
অ-
কুয়াশা ও হিমবাতাসে কাঁপছে পঞ্চগড়

দুই দিন ধরে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মোড়ানো থাকছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যমতে তাপমাত্রা বাড়লেও কুয়াশার বরফ শিশির ও প্রবাহিত হিমেল হাওয়ার শীতে কাঁপছে উত্তরের এ জনপদ। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাত হয়ে উঠছে বরফের মতো শীত।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে সকালের তাপমাত্রা বাড়লেও কুয়াশা ও হিমবাতাসের কারণে শীতের প্রকোপে পড়েছে এ উত্তরের জনপদ।

ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জেলা। শহর ও গ্রামের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। শীতের কারণে প্রয়োজনের বাইরে অনেকে ঘরের বাইরে বের না হলেও নিম্নআয়ের কর্মজীবী মানুষগুলো জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছে।

বিজ্ঞাপন

সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে পাথরের সাইটে কাজে বেড়িয়েছেন জয়নব নামের এক নারী। তার সঙ্গে কথা হলে তিনি জানান, ভাই দেখেন ১০ হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার অন্ধকার। কিন্তু কাজে বের হতে হয়েছে। কাজ না করলে খাবার পাব কই। শরীরের ভেতর ঠান্ডা লাগছে।

তরিকুল, ইব্রাহিম ও ফাতেমা নামের কয়েকজন শিক্ষার্থী বলেন, খুব কুয়াশা। কোচিংয়ে যাচ্ছি। রাতে ও সকালে পড়ালেখা করতে খুবই কষ্ট হচ্ছে শীতের কারণে। দুই দিন ধরে কুয়াশা যেন জেঁকে বসেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় মাত্র ২ হাজার কম্বল বরাদ্দ পেয়েছেন। তা বিতরণ করা হয়েছে। এজন্য বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও সমাজের বিত্তশালীদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলার সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পয়োজনীয় পরামর্শসহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এসকে দোয়েল/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শীতআবহাওয়ার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি