• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. দিনাজপুর

পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে আসা গরু ফেরত দিল বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিদিনাজপুর 
১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২১
অ+
অ-
পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে আসা গরু ফেরত দিল বিজিবি

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি। এর আগে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশে আসে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটর দিকে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। 

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন। 

হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহৃত থাকবে।

সোহাগ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিবিএসএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত