• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিবেনাপোল (যশোর)
১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮
অ+
অ-
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে কাজের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

আরও পড়ুন

ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে সৌদি নাগরিক

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।

বিজিবি কমান্ডার মিজানুর রহমান বলেন, কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল। অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। 

আটককৃতদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

বিজ্ঞাপন

ওসমান গনি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২