• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

ইউএনওর অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪
অ+
অ-
ইউএনওর অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মাগুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের অপসারণের দাবিতে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের ভায়না মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলাকারী শেখ রিজু মিয়াকে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুনর্বাসন করায় ও প্রশাসনের বিভিন্ন স্বৈরাচারী মনোভাব এখনো বিদ্যমান থাকায় ইউএনও পলাশ মন্ডলের অপসারণের দাবি জানান।

শিক্ষার্থীরা ভায়নার মোড়ে অবস্থানকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেখান থেকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে স্বাক্ষরলিপি প্রদান করেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাঈফ, জেলা সমন্বয়ক মো. হোসাইন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সাদিয়া সুলতানা, রফিকুল ইসলাম রাকিব, হাসিব, পিঞ্জিরা প্রমুখ।

ইউএনও পলাশ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না। আমার কাছে কোনো দাবি দাখিল করেনি।

অভিযুক্ত শেখ রিজু মিয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, শেখ রিজু মিয়া একজন মুক্তিযোদ্ধা। গতকাল আমাদের ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে উনার উপস্থিত থাকার কারণে কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি।

বিজ্ঞাপন

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাবিক্ষোভছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

অভাবে চিকিৎসা বন্ধ সেই শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও

অভাবে চিকিৎসা বন্ধ সেই শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও