• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরায় পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
মাগুরা
১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:২০
অ+
অ-
মাগুরায় পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে শরিফুল ইসলাম (৩৬)নামে এক যুবককে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম বেরইল পলিতা বাজারে সঞ্জিবনের সেলুনে বসে ছিলেন। এমন সময় ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার বিএনপি নেতা রাজা গাজীর সমর্থকরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে গুরুতর জখম হয়। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রাজা গাজী এবং সাবেক মেম্বার আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ২০০৮ সালে সাবেক মেম্বার আকবর হোসেনের সমর্থকেরা রাজা গাজী মেম্বারের লোকজনের উপর সশস্ত্র হামলা চালায়। তারই জের ধরে এই হামলার ঘটনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু
উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সদর উপজেলার বেরইল পলিতা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে আকবর মেম্বারের ছেলে শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে  ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের জের ধরে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাছিন জামান/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষঅপরাধহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার