• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২১ ডিসেম্বর ২০২৪, ২২:৩০
অ+
অ-
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০
সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া। ছবি- সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষে গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শনিবার ভোর ৬টার দিকে চরডুমুরিয়া গ্রামে আওলাদ মোল্লার লোকজন হামলা করে। এতে রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত।

ব.ম শামীম/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষবিএনপিআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’