• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন

জেলা প্রতিনিধি
চাঁদপুর
২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০২
অ+
অ-
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা শাহজাহান বলেন, আওয়ামী লীগের শাসনামলে  জামায়াতের দুই দক্ষ মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাসহ এখন তার সরকারের সব এমপি তাদের কৃতকর্মের জন্যে দেশ ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন

আগে নিজে পবিত্র হও তারপর জমিন পরিবর্তন করো : ড. মাসুদ
২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে : ডা. মোহাম্মদ তাহের

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের এক দলীয় শাসনের অবসান ঘটেছে। ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। তাই দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন।

কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলার সেক্রেটারি শাহজাহান মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, সাবেক আমির অধ্যক্ষ আ. রহিম পাটওয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আমির মো. শাহাদাত হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন- কচুয়া শাখার নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির মাওলানা আমিনুল হক মীর আজহারী, সেক্রেটারি মো. মনির হোসাইন সাইদ, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি অধ্যাপক এমদাদ উল্যাহ, জামায়াত নেতা মোসলেহ উদ্দিন আলমগীর, কুদ্দুছ মিয়া, জসিম উদ্দিন মিয়াজী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের পাঁচ সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।

আনোয়ারুল হক/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’