• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫
অ+
অ-
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকায় ঘন কুয়াশায় ৭ যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত ৪টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নিলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ রয়েছে। সংঘর্ষের পরে ৩টি পরিবহন পালিয়ে গেছে। আমরা মহাসড়ক থেকে ৪টি ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ
পকেট ভারী করতে ব্যস্তদের তওবা করতে বললেন অতিরিক্ত আইজিপি

বিজ্ঞাপন

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ. কাদের জ্বিলানী ঢাকা পোস্টকে বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব.ম শামীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে