• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির দুই দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
অ+
অ-
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির দুই দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক আইনে গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী নূর মোহসীন এই আদেশ দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান।

এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের  শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা। 

এদিকে গতকাল শনিবার রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন এই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট করা হলে আসিফ চৌধুরী ছাড়া বাকি দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। তাই এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতকে জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডোপ টেস্টে চালকসহ দুইজনের মদপানের সত্যতা মিলেছে
পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত

তিনি আরও বলেন, সকাল ১০টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। 

বেলা সাড়ে ১১টায় এজলাস থেকে বের হয়ে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দুটি মামলার মধ্যে আজ সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে চড়ে রওনা হন। পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপােস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পরে পুলিশ প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে।

মেহেদী হাসান সৈকত/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বুয়েটসড়ক দুর্ঘটনাআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে