• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২
অ+
অ-
৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার দিবাগত রাতে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। রাত ১২টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ, ফলে দৃষ্টিসীমার বাইরে চলে যায় নৌপথের মার্কিং বাতি। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

আরও পড়ুন

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় অপেক্ষায় থাকতে হয়। ফলে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই নৌপথে চলাচল করছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেরি পারাপার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সোয়া এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ