• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রাজশাহীর প্রথম নারী এসপির যোগদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০
অ+
অ-
রাজশাহীর প্রথম নারী এসপির যোগদান

রাজশাহীতে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

বিজ্ঞাপন

ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কঙ্গোতে কাজ করেছেন।

আরও পড়ুন

প্রত্যেক জেলায় নারী সার্কেল এসপি দিতে চান পুলিশ প্রধান

ফারজানা ইসলাম রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।  

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৬১৮ জনকে ৩৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারেও রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় সাংবাদিকরাও আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠপর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।

সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খায়রুল আলম ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশরাজশাহী সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক