• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ৫ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫
অ+
অ-
এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ৫ জন নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, আজ বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন

পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত, আহত ১০

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি দুপুর ২টার দিকে ঢাকা পোস্টকে বলেন, টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয় বলে শুনেছি। আমরা যাওয়ার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

ব.ম শামীম/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুআহত

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

Google News
অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু