• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা
সাতক্ষীরায় তলানিতে শীতকালীন সবজির দাম

১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

জেলা প্রতিনিধি সাতক্ষীরা
২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫
অ+
অ-
১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শীতকালীন সবজির দাম তলানিতে পৌঁছেছে। বিভিন্ন সবজি মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে। নামমাত্র মূল্যে ক্রেতাদের ডেকে ডেকে সবজি বিক্রি করছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি। প্রতি কেজি মাত্র ১০ টাকা। বাঁধাকপি প্রতি পিসও বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। সস্তায় সবজি পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে দামের এমন পতনে হতাশ চাষিরা।

 বাজারে নতুন টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১৫ টাকা, শিম ২০-২৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সবচেয়ে কম মুলার দাম, সর্বোচ্চ ১৪০ টাকা টমেটো
চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি
শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার

বিজ্ঞাপন

বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান জানান, গত সপ্তাহে যে সবজি ৫০-৭০ টাকায় কিনতে হতো, এখন তা মাত্র ২০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম এত কমেছে।

বিক্রেতারা জানান, চাষাবাদের খরচ তুলতে না পারায় তাদের আর কোনো উপায় নেই। তাই কম দামে বিক্রি করে সবজি খালি করতে বাধ্য হচ্ছেন। এভাবে ডেকে ডেকে ১০ টাকায় সবজি বিক্রির কারণে ক্রেতারা যেমন উপকৃত হচ্ছেন, আর চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ায় কষ্ট প্রকাশ করেছেন।

ইব্রাহিম খলিল/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো