• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ : মজিবুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪
অ+
অ-
গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ : মজিবুর রহমান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোট দিতেও দেইনি সাধারণ জনগণকে। কথায় আছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু তাদের কথা হচ্ছে আমার ভোট আমি দেব, অপরের ভোটও আমি দেব। মানুষের মাঝে ভোট দেওয়ার উৎসাহও নষ্ট করে দিয়েছিল। তারা জনগণকে ভোটের জায়গায় ভোট দিতে যেতে দেয়নি। গোটা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সদর উপজেলা জামায়াতে ইসলামী  আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ঐক্য হচ্ছে শক্তি। সকল মুসলমান ভাইদের সঙ্গে ঐক্য করতে হবে। যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যারা রাসুল (সা.) এর তরিকায় চলতে চায় তাদের সঙ্গে আমরা ঐক্য করতে চাই। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থান কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। জনগণের মনে শহীদি তামান্না চলে এসেছিল। 

তিনি বলেন, ১৭টি বছর জালিম ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত ছিল। তারা ভেবেছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু অপমানিত অবস্থায় ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। মানুষ এখন শান্তিতে আছে। এক সময় মানুষ কান্নাও করতে পারত না। 

বিজ্ঞাপন

এ সময় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আনোয়ারুল হক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির