• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯
অ+
অ-
কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে অসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দাউদকান্দি এবং তারপর কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন।

আরও পড়ুন

চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
অগ্নিকাণ্ড তদন্তের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর কাল
সচিবালয়ে অগ্নিকাণ্ড : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক

বিজ্ঞাপন

কুমিল্লা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। চান্দিনা ও দাউদকান্দি নিয়ন্ত্রণ করতে না পারায় কুমিল্লাকে কল করা হয়। আগুনের অবস্থা ভয়াবহ। আমরা কাজ করছি। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমাদের কর্মীরা কাজ করছেন।

এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখনে সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। এখনও নিহত বা আহতের খবর পাইনি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরিফ আজগর/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন