• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার 
৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯
অ+
অ-
টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে অপহরণের ঘটনা ঘটে। 

অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

আরও পড়ুন

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
প্রতিবন্ধী শিশুকে হত্যা করল মা

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বনবিভাগের অধীনে ১৯ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।

সাইদুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপহরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে নারীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার