• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর
আবুল খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর 
২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯
অ+
অ-
বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলের মুখ্য ভূমিকার কারণেই ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আগামী দিনে আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাসস্ট্যান্ডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে গত ১৭ বছর আমাদের বহু ছাত্রদলের সাহসী সৈনিক গুম ও খুনের শিকার হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়া ও জনগণের ৩১ দফা বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাব।

রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্যসচিব আল নোমান রিফাতের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী ও সদস্যসচিব শফিকুল আলম আলমাস প্রমুখ।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ শাকিল/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান