• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

প্রধান শিক্ষকের গাফিলতিতে ৫৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২ জানুয়ারি ২০২৫, ০৮:১৭
অ+
অ-
প্রধান শিক্ষকের গাফিলতিতে ৫৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

সাতক্ষীরা সদরের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের গাফিলতির কারণে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে সংকটে পড়েছে ৫৩ শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিভাবকরা বুধবার (১ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণে নির্ধারিত সময়সীমা ছিল গত ৩০ ডিসেম্বর। অভিভাবকরা প্রধান শিক্ষকের নির্ধারিত ১৬ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দিলেও, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে সময়মতো বোর্ডে ফরম পূরণের টাকা জমা দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে বিলম্ব ফি আদায়ের মাধ্যমে কোচিং ফি নেওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন

ফেনী কলেজের ৩৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত
তেঁতুলিয়ায় অনিশ্চিত ১২৪২ শিক্ষার্থীর ভবিষ্যৎ

বিজ্ঞাপন

অভিভাবকরা জানান, আমরা সময়মতো টাকা জমা দিয়েছি, কিন্তু শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে।

প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল এ ঘটনা স্বীকার করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে ফিস জমা দেওয়া হয়নি, তবে বিলম্ব ফি দিয়ে তা পরবর্তীতে জমা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে দাবি করেন।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

অভিভাবকরা দ্রুত সমস্যার সমাধান এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাকারিগরি শিক্ষা অধিদপ্তরশিক্ষকঅপরাধশিক্ষামন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী