• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম
২ জানুয়ারি ২০২৫, ১২:৪০
অ+
অ-
হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত 

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ঠান্ডা বেশি হলে আরও রোগীর সংখ্যা বাড়বে। 

কুড়িগ্রাম পৌর এলাকার স্কুল শিক্ষার্থী মোছা. মীম আক্তার, মনি আক্তার, রচনাসহ অনেকে বলেন, বাইরে বের হওয়া যায় না তবুও স্কুলে যাচ্ছি। 

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভ্যানচালক লোকমান আলী বলেন, যতই ঠান্ডা হোক কাজ তো করা লাগবে। কাজ না করলে খাব কী? তাই বাজারে আসলাম। ভাড়া যদি না পাই তাহলে বউ-বাচ্চা নিয়ে বিপদে পড়তে হবে।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বইতে পারে।

এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ৯টি উপজেলায় শীতার্ত মানুষের জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। তা বিতরণ চলছে।

বিজ্ঞাপন

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শীতআবহাওয়ার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি