• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
৪ জানুয়ারি ২০২৫, ০১:২৩
অ+
অ-
ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান
আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আবু হানিফ হেলাল ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন আরমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় এ কমিটি ঘোষণা করা হয়।

আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

তারেক চৌধুরী/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার