• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
অ+
অ-
নাটোরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারীদের ইয়ারগানে গুলিবিদ্ধ একটি ভুবন চিল উদ্ধার করেছেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়েছিল। স্থানীয়রা পরিবেশকর্মীদের খবর দিলে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, শনিবার সকালে স্থানীয়রা পাখি শিকারিদের ইয়ারগানে গুলিবিদ্ধ একটি ভুবন চিল একটি বাগানে পড়ে আছে এমন খবর দেয়। এরপরে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেওয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরো বলেন, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। তাদের গায়ের রং খয়েরি, ডানায় হালকা বাদামি ছোপ থাকে। মূলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে তাদের সাক্ষাৎ মেলে। একাকি অথবা ছোট দলেও নজরে পড়ে। ভুবন চিল দেশের বিভিন্ন জেলা পর্যায়ে খুবই বিরল। মাছই ভুবন চিলের প্রধান খাদ্য। গুলিবিদ্ধ পাখিটিকে অন্য পাখি মনে করে কোনো শিকারি গুলি করেছিল।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়নের সমাজসেবক রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিব, তপু তালুকদার, আল আমিন, রতন আলী, মোতালেব হোসেন প্রমুখ।

গোলাম রাব্বানী/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ঝড়ে মেঘনার চরে আটকা লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল ৮০ যাত্রী

ঝড়ে মেঘনার চরে আটকা লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল ৮০ যাত্রী

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ