• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান, সেক্রেটারি মাহবুব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০
অ+
অ-
নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান, সেক্রেটারি মাহবুব

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালীর শহর সভাপতি নির্বাচন ও সেক্রেটারি নির্বাচন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান আরমান, সেক্রেটারি আব্দুল্যাহ আল মাহবুব ।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) জেলার এরাবিয়ান কমিউনিটি সেন্টারে জেলার শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুর রহমান আরমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান আরমান শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল্যাহ আল মাহবুবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

আরও পড়ুন

বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল, মাঝ নদীতে আটকা দুই ফেরি
মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির সেক্রেটারি আব্দুল্যাহ আল মাহবুব ঢাকা পোস্টকে বলেন, শাখা ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। আগামীতে সভাপতি-সেক্রেটারি সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি সাদিক কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান আরমান ঢাকা) পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা চাই মানুষ এই সংগঠনের ছায়ায় এসে নিজেকে পরিবর্তন করুক৷ আমাদের যা কিছু হবে সব একমাত্র মহান আল্লাহর রাজিখুশির জন্য। নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমাদের জন্য দোয়া করবেন। 

হাসিব আল আমিন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার