• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

বেতারের সাবেক প্রকৌশলীর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
৬ জানুয়ারি ২০২৫, ০০:৪১
অ+
অ-
বেতারের সাবেক প্রকৌশলীর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৫ জানুয়ারি) দুপুরে রংপুর বেতারের আঞ্চলিক কার্যালয়ে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকা অবস্থায় আবু সালেহর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার, ব্যবহৃত গাড়ি ও জেনারেটর পরিচালনায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব কার্যক্রমে সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহারের প্রমাণ মিলেছে।

দুদকের রংপুরের সহকারী পরিচালক বলেন, অভিযুক্ত প্রকৌশলীর মেয়াদকালে রেজিস্টার ও লকবুক রক্ষণাবেক্ষণে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ভুয়া ভাউচারসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দুদকের পক্ষ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি
পৌষের শীতে ধরাশায়ী উত্তরাঞ্চল, বাড়ছে গরম কাপড়ের চাহিদা
‘জামায়াত ক্ষমতায় এলে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেবে’

বিজ্ঞাপন

dhakapost

তিনি আরও বলেন, একইসঙ্গে ভবন মেরামতের বরাদ্দ ও অন্যান্য ক্ষেত্রে অনিয়মের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর বেতারে বর্তমানে কর্মরত আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, রোববার অফিসে দুদকের একটি প্রতিনিধি এসেছিলেন। সাবেক আঞ্চলিক প্রকৌশলী মেয়াদকালের দাপ্তরিক কাগজপত্রাদি তারা যাচাই-বাছাই করেছেন। এসময় কিছু ভাউচারে অসংগতির তথ্য পেয়েছেন তারা। এসব বিষয় তারা খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রাঙামাটিতে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

ফরহাদুজ্জামান ফারুক/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতিদুর্নীতি অনিয়মের অভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন