• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

৩ মিনিটেই যমুনা রেলসেতু পার হলো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
অ+
অ-
৩ মিনিটেই যমুনা রেলসেতু পার হলো ট্রেন

দেশি-বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে ইতোমধ্যেই অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হয়েছে যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের বৃহৎ এই রেলওয়ে সেতু দিয়ে এবার ২ মিনিট ৫৬ সেকেন্ডে পার হলো পর্যবেক্ষণ ট্রেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চারটি বগি সম্বলিত একটি পর্যবেক্ষক ট্রেন যমুনার পূর্বপাড় ইব্রাহিমবাদ থেকে ছেড়ে যায়।

এর আগে, এই রেলওয়ে সেতুটি দিয়ে সফলভাবে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। সবশেষ রোববারও ১২০ কিমি গতিতে দুটি পরীক্ষামূলক ট্রেন চলাচল করে।

সোমবার গভর্মেন্টে ইন্সপেক্টর অব বাংলাদেশের উপস্থিতিতে এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষণকালে ট্রেনটি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটেছিল। পরে পশ্চিম পাড়ের সয়দাবাদে ২০ মিনিট অবস্থানের পর থেকে পুনরায় ট্রেনটি সেতু-পূর্বপাড়ে চলে আসে।

বিজ্ঞাপন

সেতুটির চূড়ান্ত পর্যবেক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এ সময় বাংলাদেশে রেলওয়ের গভর্মেন্টের ইনস্পেক্টর ফরিদ আহমেদ, সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান ও প্রজেক্ট ম্যানেজার মাক হ্যাভিসহ দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু তথ্য সূত্রে জানা গেছে, জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ শেষে চূড়ান্ত পর্যবেক্ষণমূলক ট্রেন চলাচল সম্পূর্ণ হয়েছে। এ সময় ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি পাড়ি দিতে প্রায় ৩ মিনিট সময় লাগে।

এদিকে রেল সেতুতে সিগন্যালে এখনও কিছু কাজ বাকি রয়েছে। 

বিজ্ঞাপন

সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান বলেন, দ্রুততম সময়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু করবে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের নতুন মাইলফলক উন্মোচিত হবে।

অভিজিৎ ঘোষ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ