• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪
অ+
অ-
ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রতিবেশীর করা মামলায় সুমন আলী নামে একজনকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় আতঙ্কিত হয়ে তার বাবা তরিকুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তি ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গোমস্তাপুর উপজেলার তরিকুল ইসলামের ছেলে সুমন প্রতিবেশীর করা একটি মারামারি মামলার আসামি ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এ সময় সুমন বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তরিকুল ইসলাম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে তিনি একটি গোয়ালঘরে আশ্রয় নেন এবং সেখানেই মারা যান।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের একটি টিম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে আদালতের পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়। এই সময় সুমন বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। পরে সুমনের বাবা তরিকুল ইসলাম আতঙ্কগ্রস্ত হয়ে মারা যায়।

বিজ্ঞাপন

খাইরুল বাশার আরও বলেন, তরিকুল ইসলাম হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ বুধবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আশিক আলী/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা