• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর
রংপুরে শামসুজ্জামান দুদু

যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ০৩:০৩
অ+
অ-
যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে।’ 

বিজ্ঞাপন

শনিবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামাদলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘যে দলটি জোটে থাকলে সম্মানজনক ভোট পায়, আর এককভাবে নির্বাচনে গেলে হাতেগোনা ভোট পায়। এই দলটির নেতাদের কাছে শুধু দাপট আছে, ভোট নেই। তারা সুরেলা বুলি দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে, বিএনপি জনগণের অধিকার আদায় করে, দেশের উন্নতির জন্য কাজ করে।’

আরও পড়ুন

আপনারা স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে তা স্পষ্ট করতে হবে
দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে, তাদের সম্মানহানি করেছে এবং বিনা অপরাধে অনেককে কারাগারে পাঠিয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  শক্ত ভূমিকা নিতে হবে এবং বিএনপিকে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ক্বারী মাওলানা গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন এবং বিভাগের আট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের  নেতারা।  

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ