• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট

পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজয়পুরহাট
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:১২
অ+
অ-
পাঁচবিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভুঁইডোবা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাঈমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে সীমান্তের ২৮২ নম্বর মেইন পিলারের ৪৩ নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলদল এক রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে কোনো হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

নায়েব সুবেদার নাঈমুল ইসলাম বলেন, গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। এখন চোরাকারবারিরা তাদের দেশের নাকি আমাদের দেশের তা জানা যায়নি। গুলির পর চোরাকারবারিরা কিছু ফেলে গিয়েছে কিনা তা আমরা জানি না। এ ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চম্পক কুমার/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিবিএসএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত