• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৩
অ+
অ-
চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

আরও পড়ুন

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত
কদমতলীতে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে সদর উপজেলার মেসার্স এবিএম ব্রিকস মালিক আফজাল হোসেনকে ২ লাখ টাকা ও ফরিদগঞ্জ উপজেলার মেসার্স বাগপুর ব্রিকসের মালিক মো. খোরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস এর চৌকস দল সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আনোয়ারুল হক/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড