• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, গ্রেপ্তার ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪১
অ+
অ-
ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, গ্রেপ্তার ৮

ফেনীতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আটজন মাদক বিক্রেতাকে বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার পশ্চিম সিলোনিয়া লালপোল বেদেপল্লীতে যৌথ অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেপ্তার ও ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে চার আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী ও উপপরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক চারটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, গ্রেপ্তার অপর চার আসামিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। অভিযানে ৯২ পিস ইয়াবা, ১ দশমিক ১৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা ও ২ দশমিক ৮৫ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

মামলায় আসামিরা হলেন- হালিমা আক্তার প্রকাশ হাসিনা আক্তার (৩০), আবুল হাসেম প্রকাশ সোহেল (৩৫), বিবি আলেয়া (২২), মো. তারেক (২৯), কামরুজ্জামান মামুন (৪২), মো. রুবেল (১৮), মো. বাহারাম (২১) ও হোসনেয়ারা বেগম (৩৫)। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাগর (১৯), নোমান (১৮), মো. জাগীর (৫২) ও রাশেদা (১৮)।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল বলেন, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মামলায় ১২ জন আসামির মধ্যে চারজন পলাতক রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তারেক চৌধুরী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান