• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

মেঘনা নদীতে ফেরির ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১৮ জানুয়ারি ২০২৫, ০২:৫০
অ+
অ-
মেঘনা নদীতে ফেরির ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি

ভোলার মেঘনা নদীতে কুসুমকলি নামে একটি ফেরির ধাক্কায় ৪ জন মাঝিমাল্লাসহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ট্রলারডুবির ঘটনায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে মাছ ধরার ট্রলারটি।

আরও পড়ুন

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি
মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ঢাকা পোস্টকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে ৪ জন মাঝিমাল্লা একটি ট্রলার নিয়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় লক্ষীপুরের মজুচৌধুরী ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্য ছেড়ে আসা কুসুমকলি ফেরিটি ঘাটে ভিড়ানোর আগে ফেরির সঙ্গে ওই মাছধরার ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে দুই জেলেকে ফেরির লোকজন উদ্ধার করেন বাকি দুইজন সাঁতার কেটে তীরে ওঠে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি ভোলা ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো.কাওসার আহমেদ জানান, কুসুমকলি ফেরিটি তীরে ভেড়ার সময় জেলেরা নদীতে জাল টানতে টানতে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারে থাকা ৪ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জেলেরা সবাই উদ্ধার হয়েছে এবং সুস্থ আছেন।

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রলার ডুবিদুর্ঘটনালঞ্চ দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন