• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

কচুরিপানার নিচ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
১৯ জানুয়ারি ২০২৫, ১৪:১৫
অ+
অ-
কচুরিপানার নিচ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, আটক ৩

যশোরের চৌগাছায় সোহাগ হোসেন রকি (২৩) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাতে পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের এক খালের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়। রকি উপজেলার পুড়াহদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে চৌগাছা-সলুয়া রোডে গেলে সিংহঝুলী থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে রকির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শনিবার রাত ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের পাড়ে শুকনা কচুরিপানার নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজলসহ ৩ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

চৌগাছা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রকি হত্যার ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল রহস্য খুব শীঘ্রই বেরিয়ে আসবে।

এ্যান্টনি দাস অপু/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

ঈদ যাত্রাচন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট