• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ
যৌন নির্যাতনের অভিযোগে মামলা

সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৯
অ+
অ-
সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার

স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা ফকিরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তারের পরে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‍্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ ও চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে তাকে বহিষ্কার করে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

র‍্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ ঢাকা পোস্টকে বলেন, চৌহালী থানার শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল রানাকে সিরাজগঞ্জ সদর হতে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের সেই বিএনপি নেতা বহিষ্কার

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় র‍্যাব আজ সকালে তাকে গ্রেপ্তারের পরে দুপুরের দিকে আমাদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালে জুয়েল রানা ফকিরের (৪৫) বিরুদ্ধে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১২ জানুয়ারি রাতে জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি।

এরপর গত ১৩ জানুয়ারি রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। অবশেষে ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত জেলা বিএনপির এক প্যাডে তার বহিষ্কারাদেশ দেওয়া হয়।

শুভ কুমার ঘোষ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

রাজবাড়ীতে ভিজিএফের চাল মজুদ, দুইজনের কারাদণ্ড

রাজবাড়ীতে ভিজিএফের চাল মজুদ, দুইজনের কারাদণ্ড

জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি

জামাতে নিয়মিত তারাবি পড়ায় ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি