• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
২০ জানুয়ারি ২০২৫, ১০:০২
অ+
অ-
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল সেটি আর নেই। কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন। এছাড়া কৃষকরাও তাদের কৃষি জমি চাষাবাদে জমিতে ফিরছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, চলছে বিজিবির নিয়মিত টহল
‘দেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব নাখো’

বিজ্ঞাপন

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি এখন থেমে গেছে এবং সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে। কৃষকরা কৃষি জমিতে কাজ করছেন। তবে উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্ত এলাকার কৃষি জমিতে জনসাধারণের সমাগমে কৃষকের ফসল যেমন- সরিষা, ভুট্টা ও গম জাতীয় ফসল কিছুটা নষ্ট হয়েছে। তাই কৃষি অফিস থেকে তাদেরকে সহোযোগিতা করলে কৃষক উপকৃত হবে।

৫৯ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই। তারা খেতে যাচ্ছেন এবং কৃষিকাজ করছেন। কোনো সমস্যা হচ্ছে না। অনুগ্রহ করে কেউ সীমান্ত এলাকায় যাবেন না এবং কৃষক ও স্থানীয় জন সাধারণ এর ফসলের মাঠ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি।

প্রসঙ্গত, বাংলাদেশের ভেতরে গাছের ডাল কাটা নিয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ নিয়ে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ।

বিজ্ঞাপন

আশিক আলী/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিজিবিবিএসএফবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান