• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁপাইনবাবগঞ্জ

শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও প্রবেশ নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ
২২ জানুয়ারি ২০২৫, ২২:১২
অ+
অ-
শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও প্রবেশ নয়

সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য  সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। এ ছাড়া মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়,  সভায় সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত রাখতে বিজিবি ও বিএসএফ সম্মত হয়েছে। 

বিজ্ঞাপন

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে বিজিবি ও বিএসএফ  সিদ্ধান্ত নিয়েছে। কারণ শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে উভয় দেশের কৃষকের জমি রয়েছে এবং আমাদেরকে তো কৃষককে তাদের জমিতে কাজ করতে দিতে হবে। তাই বিজিবিকে ইনফর্ম বা জানিয়ে কৃষকরা তাদের জমিতে কাজ করতে পারবে। তবে কেউ শূন্যরেখা অতিক্রম করতে পারবে না।

তিনি আরও বলেন, ভারতের অংশেও শূন্যরেখা থেকে যদি ১০০ গজ দূরে কেউ কাজ করে তবে বিজিবি ধরে নেবে তারা কৃষক এবং বিএসএফের অনুমতি নিয়ে তারা কাজ করছে। এমনটা বাংলাদেশের কৃষকদের ক্ষেত্রেও হবে। এ ছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।  

আশিক আলী/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিবিএসএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত