• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

গণতন্ত্রে উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা : দুদু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়            
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০০
অ+
অ-
গণতন্ত্রে উত্তরণের সহজ পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তামাশার নির্বাচনকে সমর্থন দিয়েছে। তারা আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছুই বুঝে না। সেজন্য আজকে আমাদের তৈরি হতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রে উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন অত সহজ নাও হতে পারে। যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি মনে করি যে, হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ নাই, আমরা কাজ না করলেও হবে, ঘটনা কিন্তু তা না।

তিনি আরও বলেন, এই দেশ থেকে টাকা-পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে দোয়েল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান