• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মৌলভীবাজার

সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমৌলভীবাজার
২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০১
অ+
অ-
সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আহাদ আলী (৩৪)। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাংক থেকে ভিক্ষুকের ‘৯৩ হাজার টাকা’ নিয়ে পালালেন প্রতারক
স্বপ্ন ভেঙে যাচ্ছে জয়পুরহাটের আলুচাষিদের

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ বলেন, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কি-না এ ব্যাপারে আমার জানা নেই।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আশরাফ আলী/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

তামাকের মাঠে স্ট্রবেরি চাষ, খুলেছে সম্ভাবনার নতুন দিগন্ত

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

ফেনীতে প্রথম পর্যায়ে খনন-পুনঃখনন হবে ৭টি খাল

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন