• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
অ+
অ-
দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা ও দুই শিশুসন্তানের বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছাত্রলীগ সন্দেহে ৫ জনকে পুলিশে দিলো জনতা
পটুয়াখালীতে আদালত চত্বরে আসামিদের ওপর হামলা, আহত ৩

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার দিন, বাড়িতে কেউ না থাকায় অভিমান করে রত্না খাতুন (৩০) তার দুই সন্তান মাহির (৫) ও আরিয়ানকে (৯ মাস) বিষ খাওয়ান এবং নিজে বিষ পান করেন। পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি পারিবারিক কলহের জেরে ঘটে থাকতে পারে। ঘটনার ফলে দুই শিশু মারা গেছে, আর ওই নারী অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, তিনি অভিমান থেকেই এই কাজ করেছেন।

ইব্রাহিম খলিল/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশমামলাআত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা