• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
৩০ জানুয়ারি ২০২৫, ২০:৫২
অ+
অ-
বিদেশে পালানোর সময়  বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তার মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান,  দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

রাকিব হাসনাত/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪