• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪
অ+
অ-
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনাকাটা ও রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালের রান্নাঘর, গুদামসহ অন্তঃবিভাগ ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন তারা।

অভিযানের পর দুদক কর্মকর্তা ওয়াহিদ মঞ্জুর সোহাগ গণমাধ্যমকর্মীদের বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের খাবার, চিকিৎসার পরিবেশ ও ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনাকাটায় নানা ধরনের দুর্নীতি হয়েছে বলে তাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য কম্বল কম দামে কিনে বেশি দাম দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে তারা যেসব কম্বল দেখেছেন এর প্রতিটি কম্বল ২ হাজার ৪০০ টাকায় কেনা হয়েছে। কিন্তু এসব কম্বলের দাম তা হতে পারে না। এ ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালের রোগীদের খাবারের জন্য ২২০ গ্রাম মাছের টুকরো বরাদ্দ থাকলেও পরিমাপ করে ১৫৫ গ্রাম পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দুদক কর্মকর্তা আরও বলেন, রোগীদের সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না বলে রোগীদের অভিযোগ রয়েছে। এগুলো লিপিবদ্ধ করে নেওয়া হয়েছে। গত ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে হাসপাতালের চিকিৎসাসামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র ক্রয়ের দরপত্র (টেন্ডারের সব ডকুমেন্ট), ঠিকাদারদের নাম ও ঠিকানা, কেনাকাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম, ঠিকানা ও কর্মস্থল সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। আগামী সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে এগুলো পেলে দুদকে প্রতিবেদন জমা দেওয়া হবে। এসব কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে বলে তিনি জানান।

অভিযানকালে দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ ও উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় এবং হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সোহেল হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী