• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় স্ত্রী ও বোনসহ প্রাণ গেল প্রবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
৩১ জানুয়ারি ২০২৫, ২১:৪৭
অ+
অ-
দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় স্ত্রী ও বোনসহ প্রাণ গেল প্রবাসীর

সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় গ্রিস প্রবাসীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)। 

নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন,  গ্রিস প্রবাসী শফিকুল স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে একটি বাস চাপা দেয়। এতে শফিকুলসহ তাদের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে আছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত