• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নওগাঁ

নির্বাচনব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন : ইসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনওগাঁ
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০
অ+
অ-
নির্বাচনব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন : ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটি ছিল না। পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটাও নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

রোববার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইতিপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা প্রয়োজন। এরই মধ্যে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সংশ্লিষ্টদের সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়। এ ছাড়া বিচারিক একটা বিষয় রয়েছে, যদি আদালতে গড়ায়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফশিল ঘোষণার পর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে, তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।

এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না