• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২
অ+
অ-
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার পর থেকে দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে
ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ