• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামকে দুদকে তলব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬
অ+
অ-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামকে দুদকে তলব

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাকে চিঠি দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের দেওয়া চিঠিতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে টাকা পাচারসহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

আরও পড়ুন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অনুসন্ধান টিমের দলনেতা ও চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম ভিডিও বার্তায় বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যে-সব ইনকোয়ারি শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় চাঁদপুরের সাবেক এমপি ও মেজর রফিকুল ইসলামের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টের আসে। ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং এ বিষয়ে অনুসন্ধানের পারমিশন দেয়া হয়। তারই প্রেক্ষিতে অনুসন্ধান চলমান রয়েছে। 

তিনি বলেন, যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই গত ১৪ জানুয়ারি নোটিশ করি ২ ফেব্রুয়ারি কার্যালয়ে এসে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়েছে। তিনি উপস্থিত না হয়ে ডাকযোগে পত্র প্রেরণ করেছেন, যা দুপুরের পর আমরা হাতে পেয়েছি। আমরা আমাদের আইন অনুযায়ী যা প্রসিডিউর রয়েছে, সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাব।

বিজ্ঞাপন

আনোয়ারুল হক/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি